আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া (IND vs BAN)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্যই গতকাল রাতেই স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন একাধিক স্টার ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর দিকে নজর রেখে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে তাদের ছক কোষতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন বিরাট কোহলি যিনি জানুয়ারি মাসের পর আবার ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন। দলে ফিরেছেন ঋষভ পন্থও (Rishabh Pant)। ২০২২ সালের ডিসেম্বরে শেষবার টেস্ট সিরিজ খেলেছিলেন ঋষভ। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসতেই দল থেকে ছিটকে গেলেন স্টার ব্যাটসম্যান।


ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজের আগেই ভারতের মাটিতেই আজ থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্থানের একটি ম্যাচের টেস্ট সিরিজ নয়ডাতে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। কিউই’দের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ খেলতে চলেছে আফগানিস্তান দল ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তানকে এই ম্যাচ খেলার জন্য আহ্বান জানিয়েছে ভারতের মাটিতেই। প্রথম টেস্টে আফগান দলের হয়ে খেলতে দেখা যাবে না তরুণ ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে (Ibrahim Zadran)।