Hot Posts

6/recent/ticker-posts

প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল বিসিবির অ্যাড-হক কমিটি

 বিসিবিতে নিজেদের প্রথম সভা করেছে অ্যাড-হক কমিটি। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির স্পোকসপারসন বা মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিলই।

অ্যাড-হক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

বিসিবিতে নিজেদের প্রথম সভা করেছে অ্যাড-হক কমিটি। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির স্পোকসপারসন বা মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিলই।

প্রথম সভা শেষে নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেছেন, ‘ব্যাংকের সিগনেটরি থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন (সিগনেটরি হিসেবে)।’

তানজিল আরও জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি মহোদয় তামিম ইকবালকে মনোনীত করেছি। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা একটি অ্যাড-হক কমিটি, নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হয়। সেটাও আজকে আমরা অনুমোদন করেছি।’

তানজিল জানান, ‘নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব।’

বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির পরের সভা ৮ এপ্রিল।

Post a Comment

0 Comments