প্রথম ইনিংসে সমারসেট ৩১৭ রানে অলআউট হয়। সাকিব একাই চারটি উইকেট শিকার করে প্রতিপক্ষকে কাবু করেন। সারের প্রথম ইনিংস সমাপ্ত হয় ৩২১ রানে, ফলে সারে ৪ রানে এগিয়ে থাকে।
দ্বিতীয় ইনিংসে সমারসেট ব্যাট করছে। চা বিরতির সময় পর্যন্ত তারা পাঁচ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে। সাকিব দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটটি তুলে নেন, ওপেনার আর্চি ভনকে তিনি বোল্ড করেন এবং ভন মাত্র তিন রান করে আউট হন। এছাড়া, সাকিব এলবিডি করে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট নেন, টপ অর্ডার ব্যাটসম্যান টম অ্যাবেলকে। প্রথম ইনিংসে অ্যাবেলকেও সাকিবই আউট করেছিলেন।
প্রথম ইনিংসে সমারসেটের স্কোর ছিল: ৩১৭/১০ (ওভার: ৯৫.৫)। দলীয় রান: লইস ০, আরকি ভন ৪৪, টম ২১, টম অ্যাবেল ৪৯, টম বেনটন ১৩২, জেমস রিউ ৩৮, কিসেএ ১৫, লুইস ০, অভারটন ৬, রেনডেল ৩, জ্যাক ১*।
সাকিব ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান দিয়ে ৭টি মেডেন সহ ৪ উইকেট নেন।
সারের প্রথম ইনিংসের স্কোর ছিল: ৩২১/১০ (ওভার: ১১২.২)। দলীয় রান: ররি ২১, সিবলি ১৬, প্যাটেল ৭০, গেডস ৫০, ফকস ৩৭, সাকিব ১২, টম কারেন ৮৬, জরডান ১, স্টিল ০, রোচ ৫, ড্যানিয়েল ৫*।
দ্বিতীয় ইনিংসে সমারসেটের স্কোর: ১৯৪/৯ (ওভার: ৫৪)। দলীয় রান: লুইস ৯, আরকি ৩, টম ২৪, টম অ্যাবেল ১৮, কাছেএ ১০, রিউ ২৯, জর্জি ১৩, ওভারটন ৪০, রেনডেল ১, জ্যাক লিস ১৩, টম বেনটন ২৮*। সমারসেটের লিড ১৯০ রান।
সাকিব ২৫ ওভার বল করে ৮৩ রান দিয়ে ৪ উইকেট নেন।

0 Comments