Hot Posts

6/recent/ticker-posts

বাংলাদেশে চলমান কোনো প্রকল্প নিয়া যা বলেন: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

 


ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের চলমান প্রকল্পগুলোর কাজ ভারতের সহযোগিতায় অব্যাহত থাকবে। তিনি বলেন, "ঢাকা ও দিল্লি আগের মতোই সমন্বয়ে কাজ করছে। কোনো প্রকল্পই স্থগিত হয়নি। যদিও কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেছেন, তারা শীঘ্রই ফিরে এসে কাজ শুরু করবেন।"


আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই তথ্য দেন প্রণয় ভার্মা।


ভার্মা আরও বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। যেমন আশুগঞ্জ ও আখাউড়া সড়কের প্রকল্পের ঠিকাদাররা ভারতে চলে গিয়েছিলেন, তবে তারা দ্রুত ফিরে এসে কাজ শুরু করবেন।"


ঋণের অর্থ ছাড়ের বিষয়ে তিনি বলেন, "ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ের বিষয়ে কোনো সমস্যা নেই।"


ভারতীয় হাইকমিশনার এও উল্লেখ করেন যে, ভারত আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে।


বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, "ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক দৃঢ় রয়েছে। বাংলাদেশ বিনিয়োগের একটি বড় ক্ষেত্র এবং ভারত বিজ্ঞান ও প্রযুক্তিসহ বড় প্রকল্পে কাজ করতে আগ্রহী।"

Post a Comment

0 Comments