কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে অভিষেক ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দিয়েছেন সাকিব আল হাসান। টনটনে সমারসেটের সব উইকেট তুলে নেয়ার ক্ষেত্রে বল হাতে নেতৃত্ব দেন টাইগার অলরাউন্ডার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার চারটি উইকেট লাভ করেন।


চতুর্থ দিনের ম্যাচে টসে জিতে সামারসেট আগে ব্যাট করতে নেমে ৯৫.৫ ওভারে ৩১৭ রানে অলআউট হয়ে যায়। সাকিবের দল সারে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে। সাকিব এই দিন সারে’র হয়ে ৩৩.৫ ওভার বল করে সাত মেডেন সহ ৯৭ রান খরচ করেছেন এবং ২.৮৬ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন। এটি সারে’র বোলারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ সাফল্য।


সাকিব টম অ্যাবল, ক্রেইগ ওভেরটন, কেসি অ্যালড্রিজ ও ব্রেট র‌্যানডেলকে ফিরিয়ে দেন। সাকিবের পাশাপাশি ড্যানিয়েল ওরাল ১৭ ওভারে ২.৪১ ইকোনমি রেটে ৪১ রান খরচায় ৩ উইকেট নেন।


সমারসেটের ব্যাটারদের মধ্যে টম ব্যান্টন ১৭২ বলে ১৩২ রান করেন, টম অ্যাবল ১১৯ বলে ৪৯ রান করেন। এছাড়া অর্খি ভোগান ৪৪ রান এবং জেমস রিউ ৩৮ রান করেন।